ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • প্রেমিকার পরিবারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যুবকের আত্মহত্যা

      প্রেমিকার পরিবারের নির্যাতনে অতিষ্ঠ হয়ে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় প্রেমিকার পরিবারের নির্যাতন সহ্য করতে না পেরে মো. রিয়াজ নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত মো. রিয়াজ চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চর আইচা গ্রামের মো. মিলনের ছেলে।

    নিহতের পরিবারের অভিযোগ, রিয়াজের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার তাদের সম্পর্কে রাজি ছিলো না। ঘটনার প্রেক্ষিতে বুধবার (২৮ জুলাই) রিয়াজকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের। এটা সহ্য করতে না পেরে রিয়াজ ঘুমের ওষুধ সেবন করে।

    পরে তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে জেলা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দিলেও পরিবারের লোকজন রাতেই বাড়ি নিয়ে আসে। পরে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। শশীভূষণ থানার এসআই মো. আবু হানিফ ফরাজি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন এবং ওষুধ সেবনের আলামত পাওয়া গেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ