ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ট্রাকের ধাক্কায় বাসের সামনে ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিকের মৃত্যু

    ট্রাকের ধাক্কায় বাসের সামনে ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিকের মৃত্যু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরপ্রদেশে আজ বুধবার (২৮ জুলাই) এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ট্রাকের ধাক্কায় একটি বাসের সামনে রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভির।

    জানা যায়, নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। মঙ্গলবার রাতে তারা হরিয়ানা থেকে এসেছিলেন। পথে বাসটি বিকল হলে রাস্তার ওপরেই বাসের সামনে ঘুমিয়ে ছিলেন সবাই। সে সময় ট্রাকটি পেছন দিক থেকে দ্রুত গতিতে ধাক্কা দিয়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

    উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্নৌও থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে।

    এনডিটিভি জানায়, ঘুমিয়ে থাকাই যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি। বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি কেউ। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারালেন। এদিকে, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ