ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মোদি-মমতার বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

    মোদি-মমতার বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচিত ওই সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কৌতুহল রয়েছে অনেকের।

    মঙ্গলবার বিকালে আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা আলোচিত ওই বৈঠক শেষে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন। 

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছিলাম। তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয়নি। দু'বছর পর দিল্লিতে এলাম। সৌজন্য সাক্ষাৎ এটা। নির্বাচনের পর প্রোটোকল মেনে দেখা করেছি। সেইসঙ্গে করোনার বিষয়ে আলোচনা করেছি। বাড়তি করোনা টিকা, ওষুধ চেয়েছি। জনসংখ্যার তুলনায় কম পেয়েছি আমরা। সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের আগে সবাইকে টিকা দিতে চাই। 

    তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে কথা হয়েছে। অনেকদিন ধরে পড়ে আছে। অনুমতি দেওয়ার আর্জি জানিয়েছি।

    মমতা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে  বৈঠক ভাল হয়েছে। তিনি সমস্ত কথা শুনেছেন। আমার দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানালেন মমতা। তবে উপনির্বাচন নিয়ে কোনও কথা হয়নি। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ