ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভারতে দুই রাজ্য পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ৫

    ভারতে দুই রাজ্য পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধ, নিহত ৫
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একই দেশের দুই রাজ্যের পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় অন্তত পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। সম্প্রতি ভারতের উত্তর-পূর্বের আসাম-মিজোরাম সীমান্তে হঠাৎ করেই এমন ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত অর্ধশতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন।

    মিজোরামের সঙ্গে প্রায় ১৬৪ কিলোমিটার সীমান্ত ভাগাভাগি করেছে আসাম। এই সীমান্ত নিয়েই দীর্ঘদিন ধরে দুই রাজ্যের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। তবে এই প্রথমবারের মতো দুই রাজ্যের পুলিশ সদস্যরা সরাসরি বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়লো। গোলাগুলির ঘটনায় নিহত পুলিশ অফিসারদের সবাই আসাম রাজ্যের।

    এদিকে দুই রাজ্যের পুলিশ সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনার পর রাজ্যদুটির প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। পরস্পরের দাবি, অপরপক্ষই এই উত্তেজনাকে উস্কে দিয়েছে।

    ১৯৯৪ সাল থেকে ফেডারেল সরকার রাজ্যগুলোর মধ্যে মধ্যস্থতার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত সেই পদক্ষেপের কোনো অগ্রগতি হয়নি।

    এ ঘটনার পর সোমবার আসাম ও মিজোরামের প্রধানমন্ত্রী হিমন্ত বিশ্ব সারমা এবং জোরামথঙ্গার সঙ্গে কথা বলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় তিনি দুজনকেই যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান খুঁজে বের করে সীমান্তে শান্তি নিশ্চিত করার আহ্বান জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ