ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশালে ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা

    বরিশালে ৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। ‍ঈদুল আজহার পর সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকরে তৎপর রয়েছে জেলা প্রশাসন। ‍

    এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৭ জুলাই) বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। বেলা ১১ টার দিকে সদর রোডে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল।

     ‍এসময় ২ ব্যক্তি ও ৩ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করেন তিনি।
     ‍
    অভিযানে তুষার মেডিকেল হলকে ১০ হাজার, দি মেডিকাসকে ৫ হাজার ‍এবং ‍মেসার্স এনাম মেডিকেলকে ১৫ হাজার টাকা জরিমানা বাবদ তাৎক্ষণিক তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। ‍এছাড়া ২ মোটরসাইকেল চালককে ৫শ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল জানান, দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণে রাখাসহ অন্যান্য বিধিনিষেধ অমান্য করায় ‍এই জরিমানা করা হয়েছে। 
    ‍এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের ‍এই কর্মকর্তা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ