ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা
  • বরিশালে একদিনেই ২০ জনের মৃত্যু, শনাক্ত ৮২২

    বরিশালে একদিনেই ২০ জনের মৃত্যু, শনাক্ত ৮২২
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ৮২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ হাজার ৫৭৪ জনে।

    একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনা ওয়ার্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর এনিয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে পটুয়াখালীতে দুই, পিরোজপুরে চার, বরগুনাতে দুই এবং ঝালকাঠিতে এক জনসহ মোট নয়জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছেন। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

    তিনি জানান, মোট আক্রান্ত ৩০ হাজার ৫শ ৭৪ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ২শ ৮৬ জন।  

    আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ২৯৩ জন নিয়ে মোট ১২ হাজার ৯শ ৭৭জন, পটুয়াখালী জেলায় নতুন ১১৭ জন নিয়ে মোট ৩ হাজার ৭শ ৮৩ জন, ভোলা জেলায় নতুন ১২০ জনসহ মোট ৩ হাজার ২শ ২৬ জন, পিরোজপুর জেলায় নতুন ১৩৫ জনসহ মোট ৪ হাজার ১শ ৪১ জন, বরগুনা জেলায় নতুন ৮৮ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৬শ ৭৪জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬৯ জন নিয়ে মোট দাঁড়িয়েছে ৩ হাজার ৭শ ৭৩ জন।

    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে এগার জনের এবং করোনা ওয়ার্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ৪৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭৪৫ জনের মধ্যে ৮২ জনের করোনা টেস্টের ফলাফল এখনো হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২২ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৫৭ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১০৩ জন করোনা ওয়ার্ডে এবং ১৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে পজিটিভ শনাক্তের হার ৫০ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ