ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বিজেপির বৈঠকে হাতাহাতি, যুবনেতার মৃত্যু 

    বিজেপির বৈঠকে হাতাহাতি, যুবনেতার মৃত্যু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে বিজেপির সাংগঠনিক বৈঠক চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ হয়ে পড়েন বিজেপির যুবমোর্চার সহ-সভাপতি রাজু সরকার। দ্রুত তাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ওই যুবনেতাকে মৃত বলে ঘোষণা করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

    সূত্রের খবর, সোমবার হেস্টিংসে তিন জেলার নেতৃত্বের সঙ্গে যুবমোর্চার রাজ্য নেতাদের সাংগঠনিক বৈঠক ছিল। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজু। কিন্তু বৈঠকের মধ্যে একটি ডায়েরি ঘিরে ঝামেলা শুরু হয়। হাতাহাতি বেঁধে যায়। সেই গণ্ডগোলের মধ্যেই অসুস্থ বোধ করেন রাজু। সেজন্য বৈঠকে ছেড়ে চলে যান। কিছুক্ষণ পর আবারও বৈঠকে যোগ দেন। সেইবারও বৈঠক থেকে বেরিয়ে যান। তারপরই সিঁড়ির কাছে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

    প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজুর মৃত্যু হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ