ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • শিল্পা ঘুমালে শ্যালিকার সঙ্গে পার্টি করতেন রাজ কুন্দ্রা

    শিল্পা ঘুমালে শ্যালিকার সঙ্গে পার্টি করতেন রাজ কুন্দ্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যত দিন যাচ্ছে, ততই ঘোলা হচ্ছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠির খবর। এবার শ্যালিকাকে নিয়ে পার্টি করার খবর দিয়েই বিপাকে পড়েছেন রাজ। এইভাবেই একের পর এক বের হয়ে আসছে নতুন তথ্য। গ্রেপ্তারের সাত দিন পার হয়ে গেলেও এখনও পুলিশি হেফাজতেই আছেন রাজ। ফের বাড়ানো হতে পারে পুলিশি হেফাজতে থাকার মেয়াদ।

    রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে জড়ানোর পর বারবার উঠে এসেছে শ্যালিকা শমিতা শেঠির নাম। গহেনা বশিষ্ঠ দাবি করেছিলেন, শমিতাকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে ছিল রাজের। তারপরেই রাজের ‘দ্য কপিল শর্মা’ শোয়ে গিয়ে করা মজার ছলে একটি মন্তব্য ঘিরেও তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে রাজ জানিয়েছিলেন, শিল্পার থেকে বেশি তিনি শমিতার সঙ্গে পার্টি করেন।

    বলিউডের কম বেশি সবাই জানেন শিল্পা সময়মত সব কাজ করতে ভালোবাসেন। সময়ে ঘুম থেকে ওঠেন, খাবার খান, শরীরচর্চা করেন আবার ঘুমোতেও যান। এমনকি বলিউডে রাত জেগে পার্টি করতেও কখনো দেখা যায়না শিল্পাকে। সে প্রসঙ্গেই কপিল শর্মার প্রশ্নের উত্তরে মজার ছলে রাজ জানিয়েছিলেন, ‘শিল্পা ৭টায় খাবার খেয়ে রাত ৯টার মধ্যে বই পড়ে ঘুমিয়ে পড়ে। আর তারপর আমি পার্টি করতে হলে সোজা ফোন দেই শমিতাকে। আমরা দু’জনেই পার্টি করতে ভালোবাসি। এই কারণেই তো ওকে বিয়ের জন্য আমি এখনও জোর করছি না।’ একথা শুনে শিল্পা আর শমিতা দু’জনেই হেসে ওঠেন।

    সম্প্রতি রাজকে সঙ্গে নিয়ে তার অফিসে গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। সেখান থেকে একট আলমারি আর সার্ভার উদ্ধার হয়েছে, যেখান থেকে সম্প্রতি কিছু ডেটা মুছে ফেলা হয়েছে। তবে তা উদ্ধার করার চেষ্টা করছেন ফরেনসিক অফিসাররা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ