ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • টিকার তৃতীয় ডোজ শুরু করবে আমেরিকা

    টিকার তৃতীয় ডোজ শুরু করবে আমেরিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঝে কিছুদিন সংক্রমণের হার কমেছিল। কিন্তু শেষরক্ষা হলো না। আমেরিকায় ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। অতি অসুস্থ মানুষকে টিকার তৃতীয় ডোজও দেওয়া হতে পারে দেশটিতে।

    এই পরিস্থিতিতে মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্টনি ফওসি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রয়োজনে টিকার তৃতীয় ডোজ নিতে হবে। কেমো থেরাপির রোগী বা আরো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকার তৃতীয় ডোজ দিতে হবে।

     
    সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও কি এই নিয়ম প্রযোজ্য? ফওসি জানিয়েছেন, এ বিষয়ে নানা গবেষণা চলছে। তবে ভালনারেবল ব্যক্তি বা কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের তৃতীয় ডোজ নিতেই হবে।

    ভারতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চও তাদের গবেষণায় জানিয়েছে টিকার বুস্টার ডোজ নিতে হতে পারে। অর্থাৎ, তৃতীয় ডোজ নেওয়া দরকার।

    আমেরিকায় মাস্ক ফিরিয়ে আনার কথাও বলেছেন ফওসি। মাঝে বাইডেন প্রশাসন জানিয়েছিল, দুইটি টিকা নেওয়া হলে মাস্ক পরার প্রয়োজন নেই। কিন্তু ফওসি জানিয়েছেন, নতুন করে মাস্কবিধি চালু করা প্রয়োজন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ