ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  •  ছেলে হত্যাকারীদের বিচারের দাবীতে রাস্তায় বাবা-মা

     ছেলে হত্যাকারীদের বিচারের দাবীতে রাস্তায়  বাবা-মা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশাল নগরীতে বিসিসির পরিচ্ছন্ন কর্মী আমির গাজীর হত্যাকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ এপ্রিল ) এপ্রিল সকাল ১১ টায় সদররোডে খালেদাবাদ কলোনী ও ১৪ নং ওয়ার্ড এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
     
    এসময়  প্রশাসনের কাছে ছেলে হত্যার বিচারের প্রার্থনা করে বক্তব্য রাখেন আমিরের বাবা বৃদ্ধ আলতাফ গাজী, মা খাদিজা বেগম, চাচা জামাল গাজী,আমিরের বৃদ্ধা নানি জোহরা বেগম,চাচি নাজমা বেগম ও এলাকাবাশী আঃ ছালাম হাওলাদার,জাকির হাওলাদার প্রমুখ। 


    উল্লেখ্য, আলেকান্দা রিফিউজি কলোনী এলার আলতাফ গাজীর ছেলে ও বরিশাল সিটি কপোরেশনের একজন পরিচ্ছন্নতা আমির গাজীকে একটি মটর সাইকেলকে কেন্দ্র করে গত ২৬ জানুয়ারি কিশোর গ্যাং সন্ত্রাসীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মার্চ রাতে তার মৃত্যু হয়।

    এঘটনায় ৭জনকে আসামী করে বরিশাল কোতয়ালী মডেল থানায় নিহতের মা খাজিদা বেগম একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ দুইজনকে আটক করলেও তারা বর্তমানে জামিনে রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ