ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশালে পৌঁছেছে সিনোফার্মের ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা

    বরিশালে পৌঁছেছে সিনোফার্মের ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগের ৬ জেলার জন্য চীনের সিনোফার্মার ১ লাখ ২৪ হাজার ডোজ টিকা এসে পৌঁছেছে। একই সাথে বরিশাল সিটি করপোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসে পৌঁছেছে। টিকাগুলো বরিশাল জেলার ইপিআই সংরক্ষণাগারে রাখা হয়েছে। 

    সোমবার বিকেল তিনটার দিকে বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে ঢাকা থেকে চীনের সিনোফার্মার ১ লাখ ২৪ ডোজ টিকা বরিশালে এসে পৌঁছে। ফ্রিজার ভ্যানে বরিশাল বিভাগের ৬ জেলার টিকা ছিল।

    এর মধ্যে বরিশালের জন্য ৩১ হাজার ২০০ ডোজ, ঝালকাঠির ১০ হাজার ৪০০ ডোজ, পটুয়াখালীর ২৪ হাজার ডোজ, পিরোজপুরের ১৭ হাজার ৬০০ ডোজ, ভোলার ২৭ হাজার ২০০ ডোজ এবং বরগুনার জন্য পাঠানো হয়েছে ১৩ হাজার ৬০০ ডোজ টিকা। 

    বরিশালের সিভিল সার্জন টিকাগুলো গ্রহন করেন। এ সময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
    বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, টিকা সংরক্ষণের জন্য খোলা রাখা হয়েছে ওয়াকিং কুলার ও আইস লাইন রেফ্রিজারেটর। নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত রাখা হয়েছে জেনারেটর। এজন্য বিভাগীয় শহর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

    একই সাথে বরিশাল সিটি করপোরেশন এলাকার জন্য ১৩ হাজার ২০০ ডোজ মডার্ণার টিকা এসে পৌঁছেছে। এর আগে গত ২৯ জানুয়ারি বরিশালে করোনার প্রথম ডোজ টিকা পৌঁছেছিলো। 


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ