ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • হিজলা ও উজিরপুরে দুই শিশুর সলিল সমাধি

    হিজলা ও উজিরপুরে দুই শিশুর সলিল সমাধি
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের হিজলা এবং উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৫ জুলাই বিকালে পৃথকভাবে পানিতে ডুবে তাদের দুজনের মৃত্যুর ঘটনা ঘটে।

    এর মধ্যে রোববার বিকালে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয় তিন বছর বয়সি শিশু ইব্রাহিমের। সে ওই এলাকার বাসিন্দা কামাল তফাদারের ছেলে।

    হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহারাজ হায়াত স্বজনদের বরাত দিয়ে বলেন, ‘শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করছিলো। হঠাৎ পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুর মৃত্যু হয়।

    অপরদিকে, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভাবানিপুর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে চার বছর বয়সী আইমানের। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার মো. রাব্বির ছেলে।

    স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান জানান, শিশুটি তার বাবা-মায়ের সাথে কদিন আগে ভবানিপুর গ্রামে নানা দেলোয়ার ঘরামির বাড়িতে বেড়াতে আসে।

    রোববার সকালে খেলা করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী খালের পানিতে পড়ে যায়। সাথে থাকা মহসিন নামের তিন বছরের অপর এক শিশু বাড়িতে গিয়ে বিষয়টি জানায়। পরে স্বজরা এসে অনেক খোঁজাখুজির পর আইমানকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক হুমায়ুনের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ