ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • শাবাব ফাউন্ডেশনের মানবিক দাফন এবার ঝালকাঠিতে

    শাবাব ফাউন্ডেশনের মানবিক দাফন এবার ঝালকাঠিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন করে আলোচনায় আসা আত্মামানবতার সেবায় নিয়োজিত মানবিক সেচ্ছাসেবী সংগঠন শাবাব ফাউন্ডেশন এবার ঝালকাঠি সদরেও কাজ শুরু করেছে। 

    করোনা আক্রান্ত হয়ে মৃত ঝালকাঠি জেলার বিনয়কাঠি ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামের জাবেদ খানের স্ত্রী খাদিজা বেগমের দাফনকাজ সোমবার  সম্পন্ন করে শাবাব ফাউন্ডেশন। 

    ওই নারী রবিবার  রাত ৯ টা ৩০ মিনিটে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। 
    তাঁর মৃত্যুতে মুফতি জায়নুল আবেদিন ও মুফতি হানযালা নোমানীর নেতৃত্ত্বে শাবাব ফাউন্ডেশনের মহিলা টীমের ৪ সদস্যসহ মোট ১০ সদস্যের একটি টিম সকাল ৯টায় তার বাড়িতে গিয়ে দাফন কাজ সম্পন্ন করে। 

    শাবাব ফাউন্ডেশনের মহিলা টীমের এটি তৃতীয় দাফনকাজ এবং শাবাব ফাউন্ডেশনের ২৮ তম দাফন কাজ।
    করোনা আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে মৃত্যু বরন করলে বিনা খরচে দাফন কাফনের জন্য প্রস্তুত রয়েছে নলছিটি শাবাব ফাউন্ডেশন। তাদের সঙ্গে যোগাযোগঃ মুফতি জায়নুল আবেদিন 01761595022, মুফতি হানযালা নোমানি 01743877322 । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ