ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৪১

    বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৪১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগের ২৪ ঘণ্টায় ২ হাসপাতালে ২৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে ১০ জন এবং প্রমানিত ১৩ জন করোনা রোগী মৃত্যুবরণ করেন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪৬ দশমিক ৮৪ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪১ জন।

    সোমবার (২৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৩৮২ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬৮৪ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৩ জন। ওদিকে শের-ই-বাংলা মেডিকেল করেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন। যদিও মৃত রোগীদের বিস্তারিত তথ্য এখনি সংযুক্ত করা হয়নি।  

    পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১০৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৪ জন।

    ভোলা জেলায় নতুন ১৩৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ১০৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৩০ জন।

    পিরোজপুর জেলায় নতুন ৭৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৬ জন।

    বরগুনায় জেলায় নতুন ৭৯ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত  হয়েছেন ২ হাজার ৫৮৬ জন। ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৬ জন।

    ঝালকাঠি জেলায় নতুন ৬০ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত  হয়েছেন ৩ হাজার ৭০৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৫ জন।

    মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ জন উপসর্গ নিয়ে এবং ৬ জন করোনা রোগী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এছাড়া বরগুনা সদর হাসপাতালে ৭ জন করোনা রোগী মৃত্যুবরণ করেন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৩ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০ জন এবং করোনা আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৮৩ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১১৭ জনের করোনা পজিটিভ, ১৬৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৯০ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮৯ জন পজেটিভ ও ৯৬ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

    প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (শনিবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৫ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ৩৩ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৬৬ জন।

    বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ২৯ হাজার ৭৫২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২৮ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন।##
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ