ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্ট্র্যাপ খুললে আরও ভালো লাগবে : শ্রীলেখা কে ভক্ত

    স্ট্র্যাপ খুললে আরও ভালো লাগবে : শ্রীলেখা কে ভক্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম, ছবি-স্ট্যাটাসের মাধ্যমে মাতিয়ে রাখেন ভক্তদের। সাহসী এ অভিনেত্রী খোলামেলা ছবি দিতেও কার্পণ্য করেন না। যার কারণে প্রচুর নিন্দাও সহ্য করতে হয় তাকে। এতে অবশ্য কিছু যায় আসে না শ্রীলেখার। কারণ তিনি সবসময় নিজের খেয়াল-খুশিতে চলেন।

    আবারও অনুসারীর কটূক্তি শুনতে হলো শ্রীলেখাকে। তবে এবার কোনো পুরুষ নয়, একজন নারীই তাকে খোঁচা মেরে মন্তব্য করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন শ্রী। সেখানে দেখা যায়, তিনি ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন’ গানটি গুনগুন করছেন। তার পরনে রয়েছে চিকন স্ট্র্যাপের একটি ফিনফিনে টপস।


    এই ভিডিওর নিচে একজন নারী কমেন্ট করেন, ‘স্ট্র্যাপটা খুলে ফেলো। আরও ভালো লাগবে। আরও ভালো শরীর শো-অফ হবে।’

    মন্তব্যটির তাৎক্ষনিক জবাব দিয়েছিলেন শ্রীলেখা। তিনি বলেছেন, ‘কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছে করছে বুঝি? কিন্তু পারছেন না। জ্বালাটা বুঝি।’

    এখানেই শেষ নয়। এই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আবার ফেসবুকেও পোস্ট দিয়েছেন শ্রীলেখা। সেখানে তিনি লিখেছেন, ‘মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সেভাবে করতে পারি না। তবে বোঝার মতো মন আছে। তাই এই ধরনের নারীর প্রতি সহানুভূতি রয়েছে আমার। এ কাজ শুধু পুরুষেরাই করে না।’

    প্রসঙ্গত, শ্রীলেখা বর্তমানে কাজ করছেন ‘ন্যায়’ নামের একটি সিনেমায়। যেখানে তাকে একজন রাজনীতিবিদের ভূমিকায় দেখা যাবে। সে চরিত্রটি অনেকটা ইন্দিরা গান্ধীর মতো বলে জানা গেছে। এছাড়া নিজের পরিচালনায় একটি সিনেমা নির্মাণের প্রস্তুতিও নিচ্ছেন এ অভিনেত্রী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ