ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মাস্ক না পরায় শিক্ষার্থীকে পুলিশের গুলি

    মাস্ক না পরায় শিক্ষার্থীকে পুলিশের গুলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসায় এক শিক্ষার্থী মাস্ক না পরায় তাকে গুলি করেছে পুলিশ। রোববার রাজধানীর একটি সড়কের ভিডিও ধারণের সময় পুলিশ তাকে মাস্ক পরার আহ্বান জানানোর পর তাতে সাড়া না দেওয়ায় গুলি করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

    ওই শিক্ষার্থীর বন্ধু প্যাটিয়েন্ট ওডিয়া ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ইউনিভার্সিটি অব কিনশাসার চারুকলা অনুষদের শিক্ষার্থী আমাদের বন্ধু হনোরে শামা ক্লাসের ব্যবহারিক কাজের অংশ হিসেবে ভিডিও ধারণ করছিলেন। এ সময় পুলিশের এক সদস্য তাকে মাস্ক পরার নির্দেশ দেন।

    ‌‘শামার ব্যাখ্যা এবং মাস্ক দেখানো সত্ত্বেও ঘুষ দাবি করা পুলিশের এক সদস্য ক্ষুব্ধ হয়ে ওঠেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে লক্ষ্য করে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেন তিনি।’

    অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও প্রায় একই ধরনের ঘটনার কথা দেশটির টপ কঙ্গো রেডিওকে জানিয়েছেন। দেশটির বেশ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একই সংবাদ প্রকাশ করেছে।

    কিনশাসা পুলিশের প্রধান জেনারেল সিলভানো কাসোঙ্গো এএফপিকে বলেছেন, অভিযুক্ত পুলিশ সদস্য পালিয়ে গেছেন এবং শহরের পুলিশ প্রশাসন তাকে ধরতে অভিযান শুরু করেছে। তিনি বলেন, এ ঘটনার সময় সেখানে উপস্থিত পুলিশের অন্য দুই সদস্যকে আটক করা হয়েছে। এর পাশাপাশি সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনের প্রধানকেও আটক করা হয়েছে।

    পলাতক পুলিশ সদস্যদের খোঁজে তল্লাশি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন কাসোঙ্গো।

    করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আফ্রিকার এই দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটিতে সরকারি এই বিধি লঙ্ঘন করলে ১০ হাজার কঙ্গোলিজ ফ্রাঙ্ক জরিমানা গুনতে হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ