ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বোকো হারামের হামলায় ক্যামেরুনের ৬ সেনা নিহত

    বোকো হারামের হামলায় ক্যামেরুনের ৬ সেনা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যামেরুনের উত্তরাঞ্চলে একটি সেনাচৌকিতে নাইজেরিয়ার জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ছয় সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে নাইজেরিয়া সীমান্তসংলগ্ন সাগমে এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিআরটিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

    সীমান্তসংলগ্ন এলাকায় প্রতিবেশী দেশ নাইজেরিয়া ও চাদে আধিপত্য বিস্তারকারী বোকো হারামের সঙ্গে কয়েক বছর ধরে সংঘর্ষ চলছে ক্যামেরুন সেনা বাহিনীর। কয়েক মাস ধরে চলা সংঘর্ষের ঘটনার মধ্যে এটি বড় বলে ধারণা করা হচ্ছে।


    উত্তরাঞ্চলের সাগমে জেলার প্রধান লাজারে এনডোনগো এনডোনগো রয়টার্সকে বলেন, ‘স্থানীয় সময় ভোর ৪টার দিকে সাগমের সেনা ফাঁড়িতে একদল হামলাকারী আক্রমণ চালিয়েছে। তারা ছয় থেকে সাতটি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে হামলা চালায়। এটি বড় ধরনের আক্রমণ ছিল।’

    নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সেনা সূত্র জানিয়েছে, হামলায় অন্তত আটজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

    স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বোকো হারামের শীর্ষ নেতা আবু বাকার শেকাউয়ের মৃত্যুর পর থেকে অঞ্চলটিতে সামরিক বাহিনীর ওপর হামলা বেড়েছে।

    লাজারে এনডোনগো বলেন, ‘শেকাউয়ের মৃত্যুর পর থেকে ক্রমাগত হামলা বৃদ্ধি পেয়েছে এ অঞ্চলে। ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্স (আইএসডব্লিউএপি), বোকো হারামের দখলে থাকা এলাকাগুলো নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। তারা আরও সুসংগঠিত হয়ে আক্রমণ চালাচ্ছে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ