ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

    দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকায় বোরহান উদ্দিন মানিক নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুরে দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ইরমেলোর পার্শ্ববর্তী শহর আমাসপোর্ট এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। 

    নিহত বোরহান উদ্দিন মানিক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলা বাজার এলাকার বাসিন্দা। তিনি ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় যান। 

    আমাসপোর্ট এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিক রাজিব ভুইয়া জানান, দুপুর ১টার দিকে প্রচণ্ড শীতের তীব্রতায় মানিক দোকানের সামনে রোদে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত মানিককে ছুরি দিয়ে জিম্মি করে দোকানে ঢোকে। ডাকাতি করার সময় মানিককে গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধ করে করে তারা। অন্য বাংলাদেশিরা খবর পেয়ে তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত তিন কৃষ্ণাঙ্গকে পুলিশ আটক করেছে।

    তিনি আরও বলেন, মানিক কয়েক মাস ধরে দেশে যাওয়ার জন্য দোকান বিক্রি করতে চাইছিলেন। কিন্তু তিনি দোকান বিক্রি করতে পারেননি। তার মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

    বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোহাম্মদ ইসমাইল বলেন, মানিকের মৃত্যুর খবর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের বাড়িতে পৌঁছালে বোরহানের বৃদ্ধা মা, স্ত্রী ও ছেলে-মেয়ে কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ