ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • শিলার আঘাতে প্রাণ গেল ৯ পর্যটকের

    শিলার আঘাতে প্রাণ গেল ৯ পর্যটকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের স্যাঙ্গলা উপত্যকায় পাহাড় থেকে ধেয়ে আসা শিলাখণ্ডের আঘাতে অন্তত ৯ পর্যটকের প্রাণহানি ঘটেছে। রোববার স্যাঙ্গলা উপত্যকার পাহাড়ে ভয়াবহ ভূমিধসে ওই শিলাখণ্ড ধেয়ে এসে সেখানকার একটি সেতুতে আঘাত হানলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

    দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হিমাচল প্রদেশের স্যাঙ্গলা উপত্যকায় পাহাড়ে ভয়াবহ ভূমিধসের সময় শিলাখণ্ড ছুটে এসে একটি সেতুতে আঘাত হেনেছে। এতে অন্তত ৯ পর্যটক নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। 


    এ ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের ওপর থেকে বিশালাকারের বেশ কয়েকটি শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধেয়ে আসছে। দ্রুতগতিতে নিচের দিকে ছুটতে থাকা এসব শিলাখণ্ড সেখানকার একটি সেতুতে আছড়ে পড়ে। ফলে সেতুটির একাংশ নদীতে ভেঙে পড়ে।

    হিমাচলের কিন্নরের পুলিশ সুপার সাজু রাম রানা বলেছেন, হতাহতের শিকারদের সবাই পর্যটক। তাদের গাড়িতে বোল্ডার আঘাত হেনেছে। আহতদের উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে চিকিৎসকদের একটি দল আছে বলে জানিয়েছেন তিনি।


    ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে ধেয়ে আসা শিলাখণ্ড গাড়িতে আঘাত হানছে। এ সময় পাহাড়ের গায়ে এবং সেতু এলাকায় ধুলার বিশাল কুণ্ডলীও দেখা যায়।

    আগামী কয়েকদিন ভারী বর্ষণের কারণে হিমাচল প্রদেশে ভূমিধস হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সেখানকার আবহাওয়া দফতর। 
    গত কয়েক বছরে দেশটির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা স্বাভাবিক দুর্ঘটনায় পরিণত হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ