ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • দর্শকদের অভিযোগে নামানো হলো নিশো-মেহজাবিনের নাটক!

    দর্শকদের অভিযোগে নামানো হলো নিশো-মেহজাবিনের নাটক!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী অভিনীত ঈদের নাটক ‘ঘটনা সত্য’ নামিয়ে ফেলা হয়েছে ইউটিউব থেকে। দর্শকদের একটি অভিযোগের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।

    এ নাটকে নিশো অভিনয় করেছেন একজন গাড়িচালকের চরিত্রে, আর মেহজাবিন রয়েছেন গৃহপরিচারিকার ভূমিকায়। নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনা শুরু হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিবন্ধী শিশু পাপের ফল।

    বিষয়টি নিয়ে ইতোমধ্যে একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া নাটককেন্দ্রিক বিভিন্ন গ্রুপেও সমালোচনা হচ্ছে।

    এ প্রসঙ্গে ‘ঘটনা সত্য’ নাটকের নির্মাতা রুবেল হাসান সবার পক্ষ থেকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে বলেছেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত। সেই সঙ্গে উপলব্ধি করেছি বিধায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই নাটকটি ইউটিউব থেকে নামিয়ে নিয়েছি। এখন নাটকটির প্রয়োজনীয় সংশোধন চলছে।’

    এছাড়াও বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি আমরা ভালোবাসা জানাই এবং ক্ষমা প্রার্থনা করি। এবং কথা দিচ্ছি, ভবিষ্যতের কাজগুলোতে এ বিষয়ে সঠিক বার্তা দেবো। ধন্যবাদ আপনাদের মূল্যবান সমর্থনের জন্য।’

    উল্লেখ্য, ‘ঘটনা সত্য’ নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন মঈনুল সানু। এটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ