ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রাজ কুন্দ্রার গোপন আলমারিতে কী রয়েছে?

    রাজ কুন্দ্রার গোপন আলমারিতে কী রয়েছে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছেন। আদালতের নির্দেশে এখন কারাগারে রয়েছেন তিনি। এর মধ্যেই একের পর এক বেরিয়ে আসছে বিস্ফোরক তথ্য।

    পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার সঙ্গে কার, কতটা এবং কীভাবে যোগ রয়েছে তা তদন্ত করছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ টিম। ঘটনায় তদন্ত করতে গিয়ে রাজ কুন্দ্রা অফিসের দেয়াল থেকে একটি 'গোপন আলমারি'র সন্ধান পেয়েছে তদন্তকারী দল। সেখান থেকে রাজের ব্যবসা এবং সম্পর্কিত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।

    শনিবার (২৪ জুলাই) অন্ধেরিতে অবস্থিত রাজ কুন্দ্রার ভিয়ান এবং জেএল স্ট্রিম অফিসে অভিযান চালায় মুম্বাই পুলিশ। ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, ওই গোপন আলমারি থেকে বেশ কয়েকটি ফাইল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আর্থিক বিনিময় এবং ক্রিপ্টোকারেন্সির সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

    এদিকে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে সহযোগিতা করছেন না রাজ। মামলা কোন দিকে এগোবে, অনেকটা নির্ভর করছে রাজের ৪ কর্মচারীর বয়ানের ওপর। তারা রাজের বিরুদ্ধে সাক্ষী দেবেন।

    রিপোর্ট বলছে, রাজের বাণিজ্যিক এবং আর্থিক লেনদেনের বিষয় নিয়ে এই ৪ কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হবে। পর্ন তৈরি এবং এই ব্যবসা চালানোর জন্য রাজ কী ভাবে টাকা বিনিয়োগ করতেন, সেই বিষয় তদন্ত করছে অপরাধ দমন শাখা। ম্যাজিস্ট্রেটের সামনে ৪ কর্মচারীর সাক্ষ রেকর্ড হবে বলে জানা গিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ২৬ জুলাইয়ের পর তদন্তে নামবে ইডি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ