ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সিক্স প্যাক বানাতে গিয়ে চোট, দাঁড়াতেই পারছেন না শুভ!

    সিক্স প্যাক বানাতে গিয়ে চোট, দাঁড়াতেই পারছেন না শুভ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার প্রথম নায়ক হিসেবে বডি ট্রান্সফর্মেশন করে সিক্স প্যাক বানিয়েছেন আরিফিন শুভ। বহুল প্রতীক্ষিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্যই তিনি এই কসরত করেছিলেন। যা দেশজুড়ে তুমুল আলোচিত হয়েছিল। দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা ও বাহবা পেয়েছিলেন এ নায়ক।

    তবে সুঠাম দেহের বডি বানাতে গিয়ে পায়ে চোট পান শুভ। মারাত্মক সেই ইনজুরির কারণে ওই সময় মাস খানেক ভুগেছিলেন তিনি। শুটিং তো দূরের কথা, কোনো কাজই করতে পারেননি। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং ফিরে আসেন লাইট-ক্যামেরার সামনে।

    তবে পায়ের সেই ইনজুরি এখনো পুরোপুরি সারেনি। সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে শুভর পায়ের সমস্যাটি। যার কারণে উঠে দাঁড়াতেও পারছেন না। শুভ জানান, ঈদের দু’দিন আগে থেকে তিনি দাঁড়াতে পারছেন না ঠিকমতো। একরকম বিছানায় শুয়েই তার দিন কাটছে।

    শনিবার (২৪ জুলাই) রাজধানীর স্কয়ার হাসপাতালে এমআরআই করিয়েছেন শুভ। এটার ফল জানা যাবে আগামী ২৮ জুলাই। তার চিকিৎসা করছেন ব্রিগেডিয়ার জাহাঙ্গীর। এছাড়া তত্ত্বাবধানে আছেন ইনজুরি বিশেষজ্ঞ দেবাশীষ চৌধুরী।

    শুভ বলেছেন, ‘চিকিৎসক দেড় ঘণ্টা সময় নিয়ে আমার পরীক্ষা করেছেন। কারণ বিষয়টা খুবই ভোগাচ্ছে আমাকে। গত প্রায় এক সপ্তাহ থেকে আমি দাঁড়াতেই পারছি না। সারাটাদিন বিছানায় থাকতে হচ্ছে। নড়াচড়াতেও সমস্যা হচ্ছে। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ইনজুরি থেকে মুক্তি মিলবে।’

    প্রসঙ্গত, আরিফিন শুভর হাতে রয়েছে বেশ কয়েকটি বিগ প্রজেক্ট। গত এপ্রিলেই তিনি শুটিং করে এসেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়পিকের। এছাড়া সম্পন্ন করে রেখেছেন দুই পর্বের ‘মিশন এক্সট্রিম’ সিনেমার কাজ। কিছু দিন আগে যুক্ত হয়েছেন ‘নূর’ নামের আরেকটি সিনেমায়। যেটা নির্মাণ করবেন রায়হান রাফি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ