ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি সেই এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ ভিডিও বিতর্কের জেরে জামায়াতে এমপি নজরুলের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ
  • বিভাগের তিন হাসপাতালে ১৫ মৃত্যু, শনাক্ত ৭৬৬

    বিভাগের তিন হাসপাতালে ১৫ মৃত্যু, শনাক্ত ৭৬৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জন এবং করোনায় চারজন মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৬৬ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৬২ দশমিক ৩৩ শতাংশ।

    রোববার (২৫ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

    বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৭৩ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩০২ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৪৯ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ২৮৮ জন।

    পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১০৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৯ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬০ জন।

    ভোলায় নতুন ১০২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৯ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২০৭ জন।

    পিরোজপুরে নতুন ৫৯ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৩০ জন। ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৩ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৭ জন।

    বরগুনায় নতুন ১১৯ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৭ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৪ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৮ জন।

    ঝালকাঠি জেলায় নতুন ১০৭ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪৪ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৫৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭২৯ জন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১১ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনায় মৃত্যুবরণ করেন। এ ছাড়া পিরোজপুর সদর হাসপাতালে দুজন এবং পটুয়াখালী জেলার দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করোনা রোগী মারা গেছেন।

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩৩০ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১৩৬ জনের করোনা পজিটিভ, ১৪৯ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯৬ জন পজিটিভ ও ৫৭ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

    প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (শুক্রবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫২ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫০ জন।

    বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে রোববার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ৬ জেলায় মোট শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯১১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৫৯ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ