ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ১৬ জেলে নিয়ে মেঘনায় ট্রলার ডুবি 

    ১৬ জেলে নিয়ে মেঘনায় ট্রলার ডুবি 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৬ জেলে নিয়ে চরফ্যাসন উপজেলার সামরাজ মৎস্যঘাটের একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  

    শনিবার (২৪জুলাই) বিকেলে  মেঘনার মনপুরা এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৬ জেলে নিয়ে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। 

    স্থানীয় জেলেরা জানান,মনপুরা উপজেলার চরপিয়াল সংলগ্ন মেঘনা নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটলেও ৪ঘন্টা পর দুর্ঘটনাকবলিত ওই ট্রলারসহ সকল জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। 

    উদ্ধারকৃত জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজি (৪৫), মাঝি আরজু (৫০), জেলে  আরিফ (২৮), সাগর(২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিয়ান (২০) ও নাসির (২৫)। এরা সকলেই চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। 

    চরফ্যাসন উপজেলার আবু সাইদ গাজীর এ ট্রলার চরপিয়াল সংলগ্ন মেঘনায় দূর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে মাছ শিকার করার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মেঘনা নদীতে ডুবে যায়। 

    খবর পেয়ে ভোলা দক্ষিণ চরমানিকা ও মনপুরার কোস্টগার্ডের দুটি দল স্থানীয় জেলেদের সহায়তায় ডুবে যাওয়া ট্রলারসহ ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে। ওই ট্রলারের মালিক আবু সাঈদ চরফ্যাসন সামরাজ মৎস্যঘাটের হাজি জয়নালের মৎস্য আড়তে মাছ বিক্রি করে বলে সূত্রে জানা গেছে। 

    কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন্স  অফিসার লেফটেন্যান্ট শাফকাত জানান,  ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া ট্রলারের সকল জেলেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জীবিত উদ্ধার করেছে বলেও জানান তিনি। 

    চর মানিকা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) বলেন, খবর পেয়ে চরফ্যাসন ও মনপুরার কোস্টগার্ডের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে ১৬ জন জেলেকে জীবিত উদ্ধার করে তাদের আত্মীয় স্বজন দের নিকট হস্তান্তর করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ