ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • প্রশাসনের ধাওয়ায় ভোলার ফেরিঘাটে ৩ যাত্রী নদীতে

    প্রশাসনের ধাওয়ায় ভোলার ফেরিঘাটে ৩ যাত্রী নদীতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদ-পরবর্তী সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে বৈরী আবহাওয়া মধ্যে ভোলার ইলিশা ফেরিঘাটে সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ভীড় দেখাগেছে। সেখানে স্বাস্থ্যবিধি মানাতো দূরের কথা ধাক্কাধাক্কি করে ফেরিতে ওঠার প্রতিযোগিতা চলছে।

    রবিবার (২৫ জুলাই) সকালে ফেরিঘাটে প্রায় ৫ শতাধিক যাত্রী অপেক্ষা ছিলেন ফেরির অপেক্ষায়। ফেরি আসার পরে প্রশাসনের বাঁধা তোয়াক্কা না করে

    বানের পানির মতো মানুষ ফেরিতে উঠতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও র‍্যাবের সদস্যরা ধাওয়া করলে ঢাকামূখী তিন যাত্রী নদীতে পরে যায়। পরবর্তীতে তারা সাতরে পাড়ে উঠতে সক্ষম হয়।

    নদীতে পরে যাওয়া তিন যাত্রীর মধ্যে এক জন মো রুবেল হোসেন। তার সাথে কথা হলে তিনি বলেন, আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি অফিস থেকে ঈদের দিন দুই দিনের ছুটি নিয়ে বাড়ি আসছি। আজকের মধ্যে ঢাকা না পৌঁছাতে পারলে আমার চাকরি টা থাকবে না তাই।

    জরুরি ভিত্তিতে ঢাকা যাওয়া জন্য রওনা দিয়েছিলাম। র‍্যাবের ধাওয়ানী ও যাত্রীদের চাপে নদীতে পরে যাই এতে আমার প্রয়োজনীয় সকল কাগজ পত্র ভিজে যায়। এখন আমি কিভাবে কি করবো?

    জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু আবদুল্লাহ খান জানান, লকডাউনে ইলিশা ফেরিঘাটে সকাল থেকে যাত্রীদের চাপ বৃদ্ধি পাচ্ছে। তাদেকে জেলা প্রশাসনের পক্ষে আমরা বুঝিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করছি। ঘাটে ফেরি আসার এক পর্যায়ে যাত্রীরা আমাদের বাঁধা অতিক্রম করে ফেরিতে উঠতে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গতিরোধ করলে যাত্রীদের চাপে ঘাটের গ্যাংওয়ে থেকে তিন জন নদীতে পরে যায়। পরে স্থানীদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

    ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী জানান, ভোলার ফেরি ও লঞ্চঘাটে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি টিম পাশাপাশি র‍্যাব, কোষ্টগার্ড, নৌ-পুলিশ ও জেলা পুলিশ সদস্যরা অবস্থান করছেন। বিদেশেগামী যাত্রী ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি বিআইডব্লিউটিএ দায়িত্বরত কর্মকর্তাদের বলা হয়েছে। তারাও যাত্রী পারাপারে কঠোর অবস্থানে আছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ