ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

    কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
    কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার সকাল পৌনে ১১টার দিকে সদর নৌ থানা সংলগ্ন লঞ্চঘাটের পূর্ব পাশে মাঝ নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জামান জানিয়েছেন, ‘উদ্ধারকৃত মৃতদেহের বয়স আনুমানিক ৫০ বছর হবে। পরনে লুঙ্গি ও গায়ে গেঞ্জি রয়েছে।

    তিনি বলেন, সকালে কীর্তনখোলা নদীর মাঝে লাশটি ভাসতে দেখে জেলেরা থানায় খবর দেয়। পরে নৌ-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

    ওসি বলেন, ‘মৃতদেহের শরীর থেকে চামড়া খসে গেছে। ধারনা করা হচ্ছে ৪-৫ দিন পূর্বে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে লাশটি কোন দিক থেকে ভেসে এসেছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ