ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • করোনায় মারা গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক মাহমুদুর রহমান

    করোনায় মারা গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক মাহমুদুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কৃতি সন্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বীর মুক্তিযোদ্ধা ড. মাহমুদুর রহমান নিরু মারা গেছেন। 

    শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। করোনাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

    শনিবার বিকাল সাড়ে ৫টায় পটুয়াখালী সরকারি জুবিলী স্কুল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তার মৃত্যুতে জেলা প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ নানা সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

    পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বরগুনার-৩ আমতলী উপজেলার সাবেক সংসদ সদস্য প্রয়াত মজিবর রহমান তালুকদারের মেঝো ছেলে মাহমুদুর রহমান নিরু। মাহমুদুর রহমান ‘আনু মাহমুদ’ নামে অর্থনীতির ওপর কলাম লিখতেন। এছাড়াও বঙ্গবন্ধু ও অর্থনীতির উপর তার লেখা অসংখ্য বই প্রকাশিত হয়েছে।

    মাহমুদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডা. এসএ মালেকের একান্ত সচিব ছিলেন। তার স্ত্রী প্রফেসর আনোয়ারা বেগম পিএসসির সদস্য ছিলেন এবং বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য রয়েছেন। স্ত্রী, এক কন্যা ও ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন স্বজন রেখে গেছেন তিনি। মাহমুদুর রহমান চাকরি জীবনে একজন সৎ ও দক্ষ কর্মকর্তা ছিলেন। তার নিজ বাড়ি পটুয়াখালী জেলা শহরের মুনসেফপাড়া।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ