ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আফগানিস্তানের পরিস্থিতি ‘বিপজ্জনক’, নিরাপত্তা নির্দেশিকা জারি 

    আফগানিস্তানের পরিস্থিতি ‘বিপজ্জনক’, নিরাপত্তা নির্দেশিকা জারি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তালেবান এবং সরকারি সেনাদের লড়াইয়ে ক্রমশই অশান্ত হচ্ছে আফগানিস্তান। এই পরিস্থিতিতে সে দেশে যাওয়া ভারতীয় পর্যটক এবং কর্মরত নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করলো কাবুলের ভারতীয় দূতাবাস।

    শনিবার জারি করা ওই সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘আফগানিস্তানের পরিস্থিতি বিপজ্জনক। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি সাধারণ মানুষকে নিশানা করছে। ভারতীয়দেরও হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিনা প্রয়োজনে আফগানিস্তানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয়দের। এছাড়াও দেশটিতে কর্মরতদের রাস্তাঘাটে যাতায়াতের সময় বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। জনাকীর্ণ বাজার, শপিংমল, মন্দির এবং রেস্তোরাঁয় না যাওয়ার কথাও বলা হয়েছে ওই নির্দেশিকায়।

    আফগানিস্তানে তালেবান আধিপত্য বাড়ার কারণে সম্প্রতি মাজার-ই-শরিফ এবং কন্দহর শহরের ভারতীয় কনস্যুলেট বন্ধ করা হয়েছে। সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিক এবং নিরাপত্তাকর্মীদের দেশে ফেরানোর কাজও চলছে। চলতি সপ্তাহে কাবুলে তালেবানের রকেট হানার পরে সেখানকার ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়েও চিন্তিত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কারণ বিগত দু’দশকে একাধিক বার নিশানা হয়েছে ওই দূতাবাস। এরই মধ্যে আফগান সীমান্ত পাকিস্তান সেনা মোতায়েনের ঘটনায় আফগানিস্তানে কর্মরত ভারতীয়দের নিরাপত্তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা।
    সূত্র: আনন্দবাজার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ