ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • চরফ্যাশনে ১৬৫ পিজ মরা মুরগি জব্দ, মালিককে জরিমানা 

    চরফ্যাশনে ১৬৫ পিজ মরা মুরগি জব্দ, মালিককে জরিমানা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন বাজারের এক মুরগি ব্যবসায়ীর দোকান থেকে ১৬৫ পিস মরা মুরগীসহ মালিক মোঃ ইয়াছিন কে আটক করেছেন পৌর মেয়র মোঃ মোরশেদ৷  শনিবার (২৪ জুলাই) বিকাল ৩টার সময় চরফ্যাশন বাজারের মুরগী ব্যবসায়ী মোঃ ইয়াছিন এর দোকান থেকে এই মরা মুরগী উদ্ধার এবং মালিককে আটক করা হয় ৷  

    জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন পৌরসভার মেয়র মো. মোরশেদ ঐ দোকানে গেলে ৩টি বস্তাভর্তি মরা মুরগি দেখতে পায়৷ ঘটনাস্থল থেকে মরা মুরগি ও দোকান মালিককে আটক করে পৌর ভবনে নিয়ে আসেন  ৷

    আটককৃত ইয়াছিন জানান, সাতক্ষীরা থেকে ব্যবসার উদ্দেশ্যে ৪শত মুরগী ক্রয় করে চরফ্যাশনে আনেন৷ মুরগিগুলো গাড়ি থেকে নামানোর পর দেখি কিছু মৃত আর কিছু মুরগি দোকানে মারা যায়৷ মরা মুরগী কোন হোটেলে বিক্রির উদ্দেশ্য ছিলোনা বলেও জানান ব্যবসায়ী ইয়াছিন৷  

    এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মাহাবুব কবির বলেন, স্থলভাগের সব প্রাণীই বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বণ ডাই অক্সাইড ত্যাগ করে। যখন কোনো প্রাণীকে জবাই করা হয়, তখন তার বিষাক্ত কার্বণ ডাই অক্সাইড রক্তের সাথে বের হয়ে যায়। কিন্তু যখন ওই প্রাণীকে শ্বাসরোধ করে মারা হয় বা তার স্বাভাবিক মৃত্যু হয় তখন ওইসব প্রাণীর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ও রক্ত দেহের ভেতরে মাংসের সাথে মিশে যায়। যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেকারণেই এসব মৃত প্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ।

    শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, মৃত মুরগিগুলো পৌরসভার দায়িত্বে গভীর মাটির নিচে মাটি চাপা দেয়া হয়েছে৷ এদিকে স্যানিটারী ইনস্পেক্টর এর মাধ্যমে দোকান মালিক মোঃ ইয়াছিনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেয়া হয়েছে । 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ