ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ১৬ বছর বয়সে প্রথম প্রেমে পড়েন সালমান খান

    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড ভাইজান সালমান খানকে বলা যায় প্রেমিক পুরুষ। বয়সের সঙ্গে বেড়েছে তার প্রেমিকার সংখ্যা। কিন্তু শেষ পর্যন্ত কারো সঙ্গেই গাঁটছড়া বাঁধেননি তিনি। যেন বিয়ে না করার অঘোষিত শপথ করে নিয়েছেন।

    যদিও সালমানের বিয়ে নিয়ে মাঝেমধ্যেই নানা গুঞ্জন শোনা যায়। কয়েক দিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল যে, তিনি বিবাহিত। তার স্ত্রী থাকেন দুবাইতে। এমনকি তার ১৭ বছর বয়সী একটি সন্তানও নাকি আছে। অবশ্য এই গুঞ্জনকে একেবারে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন সাল্লু।


    এ পর্যন্ত বেশ কয়েকজন নায়িকার প্রেমে মজেছেন সালমান। তবে তার জীবনে প্রথম প্রেমটি এসেছিল একেবারে কৈশোরে। তখন তার বয়স মাত্র ১৬ বছর। সালমান জানান, ওই সময় একটি মেয়েকে তার ভীষণ ভালো লাগত। কিন্তু মুখ ফুটে তাকে ভালোবাসার কথা বলতে পারেননি। ভয় পেতেন, যদি প্রস্তাব ফিরিয়ে দেয়!

    কিন্তু পরে সালমান দেখতে পান, ওই মেয়ে তারই দুই বন্ধুর সঙ্গে প্রেম করেছেন। যদিও কারো সঙ্গেই মেয়েটির সম্পর্ক টেকেনি।

    আবেগে ভরা সেই প্রথম প্রেম নিয়ে এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, ‘আমরা বন্ধু ছিলাম, কিন্তু সে আমাকে কখনোই প্রেমের দৃষ্টিতে দেখেনি। ওর পোষা কুকুরও আমাকে পছন্দ করত না, পরিবার তো অনেক দূরের কথা। ভেবে কষ্ট হয়, মেয়েটা আমার অনুভূতির কথা কখনো জানতেই পারল না।’

    মেয়েটি যখন অন্যের প্রেমে মজেছিল, তখন মন ভেঙে যায় সালমানের। খুব কষ্ট পেয়েছিলেন তিনি। সালমানের ভাষ্য, ‘মন ভাঙার পর আমি কিছুদিন খুব উদাস ছিলাম, মনে হতো আমার জীবন শেষ। কিন্তু এখন ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই বলে যে, আমি মেয়েটির নাম নিইনি। আশা করি সে সুখে আছে।’

    প্রসঙ্গত, সালমান খানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘রাধে’ সিনেমায়। এটা মুক্তি পেয়েছিল গত মে মাসে। বর্তমানে তার হাতে রয়েছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’, ‘পাঠান’ ও ‘টাইগার থ্রি’ সিনেমাগুলোর কাজ। এছাড়া তিনি ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ নামের একটি সিনেমাও করছেন বলে শোনা যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ