ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আমি সম্মানিত ও অভিভূত : ড. ইউনূস

    আমি সম্মানিত ও অভিভূত : ড. ইউনূস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টোকিও অলিম্পিকে বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অলিম্পিক লরেল সম্মাননা জানানো হয় তাকে। এই পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন শান্তিতে নোবেলজয়ী ইউনূস।

    মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে অলিম্পিক লরেল পেয়েছেন ইউনূস। এই সম্মাননা পেয়ে নিজে অভিভূত বলে জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজে অনুভূতির কথা জানিয়েছেন এই বাংলাদেশি।


    তিনি লিখেছেন, ‘অলিম্পিক লরেল পেয়ে আমি সম্মানিত ও অভিভূত। এটা খুব দুঃখজনক আপনাদের সঙ্গে টোকিওতে থাকতে পারিনি। আইওসি খেলার সামাজিক প্রসার বাড়ানোকে খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। আপনারা অ্যাথলেটরা পৃথিবী বদলানোর নেতৃত্ব দিতে পারেন।’ 

    অ্যাথলেটদের প্রতি নিজের আহ্বান জানিয়ে ইউনূস বলেন, ‘পৃথিবীকে এইসব বিষয়ে শূন্যে নিয়ে আসতে পারেন আপনারা- শূন্য কার্বন নিঃসরণ, সম্পদ কেন্দ্রিভূত করে দারিদ্রতা বাড়ানো শূন্য করা এবং বেকারত্ব দূর করতে সবার মধ্যে উদ্যোক্তা হওয়ার শক্তি ছড়িয়ে দিয়ে সহায়তা করতে পারেন।’

    তিনি আরও লিখেছেন, ‘আমি আশা করি, আইওসি খেলার মাধ্যমে পৃথিবীতে শান্তি বাড়ানো এবং পৃথিবী বদলে দেওয়ার মিশনে সফল হবে। আমি আপনাদের সবার প্রতিযোগিতায় ভালো করার জন্য শুভকামনা জানাই। সবাইকে ধন্যবাদ আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য, এটা আমার কাছে বিশেষ কিছু।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ