ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  •  ঈদের দিন অনুষ্ঠানে অংশগ্রহণ, ২৫ বাংলাদেশির জেল

     ঈদের দিন অনুষ্ঠানে অংশগ্রহণ, ২৫ বাংলাদেশির জেল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মালয়েশিয়ায় ২০ জুলাই ঈদের দিন স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘন করে লোক জমায়েতে ২৫ বাংলাদেশিকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়।

    তাদের প্রত্যেককে ৫ হাজার রিংগিত জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। শুক্রবার (২৩ জুলাই) কুয়ালালামপুরের দায়রা আদালতে বিচারক নুরসালহা দাতুক হামজাহ এ আদেশ দেন।

    এছাড়া দেশটির  পেনাং এ এসওপি লঙ্ঘন করে ঈদের নামাজ আদায় করার দায়ে ৪৮ বাংলাদেশিসহ একজন মালয়েশিয়ান নাগরিককে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হলে কূটনৈতিক তৎপরতায় তাদের সবার জামিন মঞ্জুর করা হয়।
    ঈদের দিন কুয়ালালামপুরের গুমবাক এলাকায় ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। সেখানে অর্ধশতাধিক বাংলাদেশিকে আমন্ত্রণ জানানো হয় ভূরিভোজের জন্য। পরে সেই অনুষ্ঠান থেকে ২৫ বাংলাদেশি প্রবাসীকে গ্রেফতার করে পুলিশ।

    একই দিন সকালে পেনাংয়ের একটি মসজিদে ৯টায় ঈদের নামাজের জন্যে জড়ো হন অসংখ্যা প্রবাসী। এসওপির কারণে মাত্র ১০০ জনকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু পরে কয়েক শতাধিক প্রবাসী মসজিদের বাহিরে গিয়ে নামাজ পড়ায় বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা সমালোচনা। তখন পুলিশ অভিযান চালিয়ে ৪৮ বাংলাদেশি ও ১ জন মালয়েশিয়ানকে গ্রেফতার করে।

    মালয়েশিয়ায় ১ জুন থেকে চলছে কঠোর লকডাউন। ঘরের বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। গত মাসে মালয়েশিয়ায় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর  দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার ২৪ ঘণ্টায় করোনায় ১৫ হাজার ৫৭৩ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১৪৪ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ