ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • চরফ্যাসনে একদিনে তিন লাশ উদ্ধার 

    চরফ্যাসনে একদিনে তিন লাশ উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাসন থানা পুলিশ বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছেন। অপরদিকে দুলার হাট থানা পুলিশ চর মোতাহার গ্রাম থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন।

    চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীতে দুই ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করেন। তবে দুই লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ দুটির বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চরফ্যাসন থানায় একটি ইউডি মামলা করে লাশ দুটি শুক্রবার ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। 

    এদিকে দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন জানান, দুলারহাট থানাধীন মুজিবনগরের চর মোতাহার গ্রামে গত মঙ্গলবার জেসমিন ( ৩০) নামের এক গৃহবধু বসত ঘরের গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে একটি ইউডি মামলা করে লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। প্রাথমিক ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্ত রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। নিহত জেসমিন উপজেলার চর মোতাহার গ্রামের নাসিম ফরাজীর স্ত্রী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ