ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • হিজলায় প্রতিবেশীর হাতে মা ছুরিকাহত, মেয়ে খুন

    হিজলায় প্রতিবেশীর হাতে মা ছুরিকাহত, মেয়ে খুন
    হামলা আহত নূরজাহান বেগম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক নারী খুন হয়েছেন। ওই ঘটনায় নিহতের মা গুরুত্বর আহত হয়েছেন। রোববার (১১ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জা‌লিয়া ইউ‌নিয়‌নের ২নং ওয়া‌র্ডের শ্রীপুর গ্রা‌মে এই ঘটনা ঘ‌টে।

    নিহত ওই নারীর নাম রেহেনা বেগম (৪৫)। তিনি মৃত আমির হোসেন হাওলাদারের স্ত্রী। আহত অপর নারী নূরজাহান একই এলাকার মৃত আব্দুর রব মুন্সীর স্ত্রী (৭৫)। 

    জানা গেছে, নূর জাহান বেগ‌মের সা‌থে জ‌মিজমা নি‌য়ে দ্বন্দ্ব চলে আসছিল একই এলাকার মৃত আব্দুর র‌হিম ম‌ল্লিকের ছে‌লে তা‌মিম ম‌ল্লিক ও সা‌ব্বির ম‌ল্লি‌কের সা‌থে। শ‌নিবার বিকা‌লে এ নিয়ে রেহানা ম‌ল্লিক‌কে মারধর করে তামিম ও সাব্বির মল্লিক। 

    সেই ঘটনা নিয়ে রোববার সন্ধ্যায় আবারো বাকবিতন্ডা হয় দুই পরিবারের। যা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। 


    নিহতের স্বজনরা জানিয়েছেন, তর্ক চলার সময়ে সাব্বির ও তামিম একটি চাকু নিয়ে এসে প্রথমেই রেহানা বেগমের বুকে, পেটে আঘাত করে। হামলা ঠেকাতে এগিয়ে আসে রেহানার মা নূরজাহান বেগম। এসময়ে তাকেও ছুরিকাঘাত করা হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুত্বর আহত রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওদিকে আহত নূরজাহান বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

    হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ