ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • এ কোন পরীমনি? 

    এ কোন পরীমনি? 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক ক্লাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে গত জুন মাস শোবিজ অঙ্গন কাঁপিয়ে দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি।

    যা নিয়ে আলোচনা-সমালোচনার রেশ এখনও কাটেনি। বিষয়টি নিয়ে বিপাকে পড়েছিলেন পরীমনি নিজেও। অনেক ঝড়-ঝাপটা বয়ে গেছে তার ওপর দিয়ে।

    প্রশ্ন উঠেছিল - এমন সব পরিস্থিতির মধ্য দিয়ে রূপালি পর্দায় কেমন করে ফিরবেন পরীমনি? আগের সেই গ্ল্যামারে ফিরে যেতে পারবেন কি?

    পরীমনি জানান দিলেন, তিনি পেরেছেন। শুধু পারেনই নি অবাক করে দিয়েছেন ভক্ত-অনুরাগীদের।

    ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম শহীদ প্রীতিলতা রূপে হাজির হয়েছেন পরীমনি। পরীমনির সেই লুক প্রকাশ করেছে ‘প্রীতিলতা’ মুভির ফেসবুক পেজ।

    ২০ জুলাই রাত আটটায় প্রকাশিত সেই ছবি দেখে সবার চোখ ছানাবরা - এ কোন পরীমনি?  এমন রূপে আগে কখনো তাকে দেখেনি কেউ। অনেকের বক্তব্য,শত বছর আগের প্রীতিলতা যেমন ছিলেন, যেন সেই রূপে দেখা দিলেন পরীমনি। যেখানে গ্ল্যামারের ছিটেফোঁটাও নেই। আছে শতভাগ বাঙালি নারীর প্রতিচ্ছবি আর বিদ্রোহী এক নারীর গাম্ভীর্যতা।

    উল্লেখ্য, প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে রাশিদ পলাশের নির্মাণাধীন ছবি  ‘প্রীতিলতা’য়   নামভূমিকায় অভিনয় করছেন পরীমনি।

    গত ১৯ জুলাই প্রীতিলতার লুক সেট ও লুক টেস্টের আয়োজন করেছিল ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান ইউফরসি।

    ক্যানভাস স্টুডিওতে এই ফটোশুট করেন অনিক চন্দ্র। চরিত্র উপস্থাপন, শিল্পনির্দেশনা, স্টাইলিং ও কোরিওগ্রাফিতে ছিলেন বিপ্লব সাহা। ফেসবুকে এই আয়োজনের একটি ভিডিও চিত্রও প্রকাশ করা হয়।

    প্রীতিলতা বেশে নিজে দেখে মুগ্ধ ও অবাক পরীমনিও।


    ফটোশুটের সেটেই পরীমনি বলেন, ‘নিজেকে দেখে নিজেই চিনতে পারছিলাম না। শুটের আগে কিছুটা টেনশনে ছিলাম। আমি একজন কিংবদন্তি বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করে ঘুরে বেড়াচ্ছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে প্রীতিলতার আত্মা ভর করেছে আমার ওপর।’

    করোনা পরিস্থিতিতে স্থগিত থাকা ছবিটির শুটিং আগামী আগস্টে ফের শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ