ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • চরফ্যাশনে কুকুরের কামড়ে ২৫ জন আহত

    চরফ্যাশনে কুকুরের কামড়ে ২৫ জন আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুকুরের কামড়ে চরফ্যাশনে ২৫ জন আহত হয়েছে। উপজেলার পর্যটন এলাকা বেতুয়া প্রশান্তি পার্ক,আসলামপুর,মাদ্রাজ হামিদপুরও জিন্নাগড় ফ্যাসনগঞ্জ এলাকায় কুকুরের কামড়ে ২৫ জন নারীপুরুষ ও শিশুকে আহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    বৃহস্পতিবার (২২জুলাই) সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত ওই কুকুরটির কামড়িয়ে তাদের আহত করেন বলে চিকিৎসকরা জানান। 

    আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাঁদের ভেক্সিন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন, ফ্যাসনগঞ্জের বাসিন্দা মিজান (২১) জিন্নাগড়ের বাসিন্দা রাকিব (৪) মাদ্রাজের বাসিন্দা শাহিনুর (২২) আসলামপুর আয়শাবাগের বাসিন্দা ফরহাদ (৯) একই এলাকার বাসিন্দা ইয়াছিন (৬),হামদিপুরের বাসিন্দা সামিয়া (১৭) আটকপাট এলাকার মেহেদী হাসান (১০) আয়েশাবাগ এলাকার সানজিদা (৭) আহাদ (৭) নতুন স্লুইসগেট এলাকার জিহাদ (১১) আসলামপুরের সারমিন (৬) বেতুয়া স্লুইসগেট এলাকার আলাউদ্দিন (৩৫) ফাতেমাবাদ গ্রামের নুহা (৫)।

     তবে স্থানীয় বাসিন্দা মাইন মিজান মাঝি  বলেন, চরফ্যাশনে অন্তত ৩০জন কুকুরের কামড়ে আহত হয়েছে। অনেকেই হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিসা নিয়েছেন। স্থানীয় বাসীন্দা রিশাদ রহমান ও নুরুল্লাহ ভূইয়া বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় এমন উদ্বেকজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন বশাক বলেন, আহতদের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা ও ভেক্সিন দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ