ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • পরীমণির নতুন লুক প্রকাশ

    পরীমণির নতুন লুক প্রকাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার (২০ জুলাই) প্রকাশ্যে এলো পরীমণি অভিনীত ‘প্রীতিলতা’ সিনেমার প্রথম লুক। প্রীতিলতা মুভির ফেসবুক পেজে পরীর এই লুক প্রকাশ করা হয়।

    রশীদ পলাশ পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। এই সিনেমায় আরও অভিনয় করছেন তানভীর, মামুন বিশ্বাস, রাজু খান, আফরিনা বুলবুল, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা প্রমুখ।

    পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে লিখেছেন, যে ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন, তার বিনিময়ে আমি শুধু আপনাদের একটা জিনিসই দিতে পারি। আর সেটা হলো ভালো কাজ।

    তিনি আরও লিখেছেন, ‘আশা করি ফার্স্ট লুকটি আপনাদের ভালো লাগবে। এই প্রথম একটি পিরিয়োডিকাল সিনেমার ক্যারেক্টর প্লে করছি আমি, এটা আমার জন্য অনেক সম্মানের। ফার্স্ট লুকটি আপনাদের ভালো লাগলেই আমার আর আমার টিমের পরিশ্রম সার্থক হবে।’
     
    ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম মুক্তিযোদ্ধা ও প্রথম বিপ্লবী নারী শহিদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়েই ছবিটি নির্মাণ হচ্ছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ