ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ছিটকে পড়লেন তামিম

    ছিটকে পড়লেন তামিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাঁটুর ইনজুরি নিয়েই জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে খেলেছেন তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

    তবে সেই একই চোট নিয়ে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। আপাতত চোট কাটিয়ে উঠতে ৮ সপ্তাহের বিরতি নিচ্ছেন তিনি।
    শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ চলাকালে হাঁটুতে চোট পান তামিম। তবে এরপর কিছুটা সুস্থ হয়ে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন ওয়ানডে অধিনায়ক। কিন্তু একই সমস্যা ফের দেখা দিলে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্ব থেকে ছিটকে যান তিনি। এরপর জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টেও মাঠে নামতে পারেননি।  

    টেস্ট সিরিজ মিস করলেও চোট নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন তামিম। শেষ ম্যাচে ক্যারিয়ারের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সেই সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ দল স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সুপার লিগে পুরো ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান আরও সুসংহত করেছে।  

    জিম্বাবুয়েকে ধবলধোলাই শেষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিজের না খেলার কথা নিশ্চিত করেছেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া তামিম। তিনি বলেন, ‘আমি প্রকাশ করিনি, তবে আমি প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। আমি এই ইনজুরি নিয়েই চালিয়ে যেতে পারি, কিন্তু তাতে যদি চোট আরও বেড়ে যায়, তাহলে হয়তো ৭-৮ মাস খেলার বাইরে থাকতে হবে। এই ঝুঁকি নেওয়া ঠিক হবে বলে মনে করি না। আমি যদি ঠিকঠাক পুনর্বাসন প্রক্রিয়া শেষ করতে পারি, তাহলে আশা করি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব। ’

    সব ঠিক থাকলে বিশ্বকাপের আগে অক্টোবরে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলবেন তামিম। এর আগে আগস্টে ঘরের মাটিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আরও এক টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড।  

    এদিকে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের সময়সূচী এগিয়ে আনা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী, ম্যাচগুলো আগামী ২২, ২৩ এবং ২৫ জুলাই মাঠে গড়াবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ