ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫ জনের মৃত্যু

    শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫ জনের মৃত্যু
    শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ‍ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। ‍ইউনিটটিতে এখনও চিকিৎসাধীন রয়েছেন ৩ শতাধিক রোগী। তাছাড়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে সব শেষ নমুনা পরীক্ষায় ৪৬ দশমিক ৮০ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

    ‍আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৩ জন। একই সময়ে করোনা ‍ইউনিটে ৩৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ। ‍এ নিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনা ‍ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ৩০২ জন রোগী। এর মধ্যে ১১৫ জনের করোনা পজেটিভ।

    বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন পজেটিভসহ ১৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত বছরের ১৭ মার্চের পর থেকে শেবাচিমের করোনা ‍ইউনিটে ৯৪৯ জন রোগীর মৃত্যু হলো। যার মধ্যে ২৫৯ জনের করোনা ছিলো পজেটিভ।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ