ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • কোরবানির ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা

    কোরবানির ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন (বিসিসি)। এছাড়া পশু কোরবানির ৬ ঘণ্টার মধ্যে নগরীর সকল বর্জ্য অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে।

    বিসিসি’র প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, মেয়র সাদিক আবদুল্লাহ’র নির্দেশে নগরীর ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য ১৪২টি স্থান নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ভরে রাখতে পর্যাপ্ত ব্যাগ এবং পশু জবাইয়ের স্থান জীবাণুমুক্ত রাখতে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে।

    কোরবানি শেষ হওয়ার পর দুপুর ২টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করবে সিটি কর্পোরেশন। দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের জন্য পরিচ্ছন্নতা বিভাগের ১ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পানি শাখার কর্মীরাও কাজ করবে বলে তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ