ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • তজুমদ্দিনে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

    তজুমদ্দিনে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে  ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করেন।  

    থানা পুলিশ সুত্রে জান গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮ টায় তজুমদ্দিন থানার এসআই মোঃ সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি এলাকায় তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে নুরনবী মহাজনের পল্টি মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ৩২ পিস ইয়াবা ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেন। 

    আটক ইয়াবা বিক্রেতারা হলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের কোব্বাত আলী হাওলাদার বাড়ির মোঃ আলমগীরের ছেলে মোঃ রুবেল হাওলাদার (২৭) ও একই ঠিকানার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার (৩৫)। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে  ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ০৪।

     থানা সুত্রে আরো জানা যায়, আটক রুবেলের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে, মামলা নং ১৭। এ ছাড়াও বোরহানউদ্দিন থানায় মাদক মামলা নং ৩৪। তজুমদ্দিন থানায় ২০২০ সালের একটিসহ মোট ২টি মাদক মামলা রয়েছে।  এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, মাদকসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ