ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • নেছারাবাদে ব্রিজের বেহাল দশা, দুর্ভোগে সহস্রাধিক মানুষ

    নেছারাবাদে ব্রিজের বেহাল দশা, দুর্ভোগে সহস্রাধিক মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

         
    নেছারাবাদ উপজেলার ৫নং জলাবাড়ি ইউনিয়নের ইদিলকাঠি বাজার সংলগ্ন খালের লোহার ব্রিজটি চার বছর ধরে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। ২০১৭ সালের ২৬ নভেম্বর রাতে  পুলটি ভেঙে যায়। ব্রিজ ভাঙার এই সাড়ে তিন বছরেও  মেরামতের উদ্যোগ নিচ্ছেনা কর্তৃপক্ষ। 

    বাজারের জনগুরুত্বপূর্ণ ব্রিজটি মেরামত অভাবে স্থানীয় মোটরবাইক ও অটোচালকরা নিজেদের উদ্যোগে তা মেরামত করে যাত্রী নিয়ে পার হচ্ছেন কোন রকমে। তারা ব্রিজের ভেঙে পড়া অংশে সুপারি গাছ, বাঁশ ও কাঠের তক্তা দিয়ে মেরামত করে যাতায়াত করছেন।

    জানাগেছে, খালের উপরে ৪০ মিটার দীর্ঘ ওই ব্রিজটি দিয়ে প্রতিদিন তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শত শত মানুষ জেলা উপজেলা সদরে যাতায়াত করে। এ ছাড়াও পার্শ্ববর্তী ঝালকাঠি জেলা শহরে যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম ওই ব্রিজ। ব্রিজটি মেরামতের অভাবে এখন ঝুঁকির মধ্য রয়েছে পথচারীসহ স্থানীয় হাজারো মানুষ। ব্রিজের ভেঙে পড়া অংশ দীর্ঘদিন পানির নিচে পড়ে থাকায় মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। বেহাত হওয়ারও সম্ভাবনা রয়েছে ভাঙা অংশ।

    ইদিলকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন বাবুল বিশ্বাস(৩৫) জানান, ব্রিজটি ভাঙার পরে স্থানীয়দের উদ্যোগে তা মেরামত করে ব্যবহার হত। এখন ক্রমেই ভাঙা ব্রিজটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। ব্রিজ দিয়ে পারাপারে বেশি ঝুঁকির মধ্য শত শত শিক্ষার্থীসহ যাত্রীবাহী মোটরবাইকগুলো। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানি হতে পারে অনেকের।

    ইউপি চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম জানান, আমি নির্বাচিত হয়ে সবে মাত্র শপথ গ্রহণ করেছি। ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এব্যাপারে উপজেলা পরিষদে কথা বলবো।

    এলজিইডির উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির জানান, ব্রিজ ভেঙে যাওয়ার পর এলজিইডির হেড অফিসকে বিষয়টি জানানো হয়। অর্থ বরাদ্দসহ পরবর্তী নির্দেশনা আসেনি বলে ব্রিজটি মেরামত করা সম্ভব হয়নি। ওখানে একটি পাকা গার্ডার ব্রিজ নির্মাণ করার বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ