ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • দক্ষিণ আইচায় ‌'কামার আছে কর্ম নাই' 

    দক্ষিণ আইচায় ‌'কামার আছে কর্ম নাই' 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর মাত্র দুইদিন পরই মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। অর্থাৎ কুরবানীর ঈদ। করোনা ভাইরাস সংক্রমণের কারণে ঈদকে সামনে রেখে চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা বাজার কামারের দোকান গুলাতে নেই তেমন ব্যস্ততা।  নেই হামার, হাতুর দিয়ে পোড়া লোহার উপর বারীর টুংটাং শব্দ এখন আর দেখা যাচ্ছে না। এবার ঈদে কামার গুলো পরম যত্ন সহকারে কোরবানির পশু জবাই করার জন্য দা, বটি, চাপাতি, চাকু, ছুরিসহ ধারালো সব সামগ্রী তৈরি করেছেন। অথচ এবছর করোনার কারণে তাদের কাজ অনেক অংশেই কমে গেছে। 

    রবিবার(১৮ জুলাই) দক্ষিণ আইচা বাজারে কামার আছে কর্ম নাই এমন চিত্রই চোখে পড়েছে। আইচা বাজারের কামারদের সাথে কথা বললে তারা জানান, লকডাউন এর কারণে  আমাদের কাজ নেই বললেই চলে। এখন অনেকটাই অলস সময় পাড় করছি, পরিবার পরিজন নিয়ে দুর্চিন্তায় আছি।

    করোনা ভাইরাস যখন ছিল না তখন এই সময়ে কাজের ব্যস্ততায় ভাত খাওয়ারও সময় থকতো না। আর আমাদের মনে হচ্ছে করোনার কারণে এ বছর কোরবানির পশু জবাই কম হবে৷ তাই তো এবার দা,বটি, ছুরি, চাকু, চাপাতি ও পশু জবাই করার বড় আকারের ছোরা বানাতে আসছেন না তেমন কোন কাস্টমার। কারিগর শংকর ও সুজন কর্মকার বলেন,দিন দিন লোহা ও কয়লার দাম বেড়েই চলেছে। তাই চাপাতি, দা-বটি, ছুরির দামও বাড়তির দিকে। আগে মানুষ প্রতি বছর কোরবানির সময় এগুলো নতুন করে কিনতেন। এখন পণ্যগুলোর দাম বেড়ে যাওয়ায় ৪০ থেকে ৫০ টাকা খরচ করে পুরাতন চাপাটি দা-বটি, ছুরিই পাইন দিয়ে নিয়ে যাচ্ছেন। 

    তিনি আরও বলেন, এ পেশার সঙ্গে জড়িতরা দিন দিন খারাপ অবস্থায় চলে যাওয়ায় এখন কামাররা কোনও মতে টিকে আছে। 
    এ ব্যাপারে দক্ষিণ আইচা কামার ব্যবসায়ীর প্রধান বলেন, কর্মকারদের দুর্দিন চলছে। সরকারের মানবিক দৃষ্টি কর্মকারদের দিকে দেয়া অতিব জরুরি। তা না হলে এ শিল্পে কর্মরত কারিগড়রা ধ্বংস হয়ে যাবে। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ