ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ

    আত্মসমর্পণকারী জলদস্যুদের মাঝে র‌্যাবের ঈদ উপহার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‌্যাবের কাছে আত্মসমর্পণকারী ২৭টি জলদস্যু বাহিনীর ২৮৪ জন সদস্যের মাঝে করোনা প্রাদুর্ভাব এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। র‌্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে রবিবার পৃথক আনুষ্ঠানিকতায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। 

    এর মধ্যে বাগেরহাট জেলার সাইনবোর্ড গোয়ালমাঠ এলাকায় ২৭ জন, ভাগা মহিলা কলেজ এলাকায় ৯২ জন ও মংলায় ৬০ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ মিজানুর রহমান ও কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 

    খুলনা জেলার জিরো পয়েন্ট এলাকায় ১৭ জন, আঠারো মাইল এলাকায় ১ জন, তালা বাজার এলাকায় ৩ জন, পাইকগাছা শিববাড়ী ব্রীজ এলাকায় ৪ জন ও কয়রা উপজেলা পরিষদ চত্বরে ১৬ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মো. ইয়াছিন আলী। 
    এছাড়া সাতক্ষীরা সদরের নতুন কোর্ট এলাকায় ৯ জন এবং মুন্সিগঞ্জে বাসস্ট্যান্ড এলাকায় ৫৫ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর অপস্ অফিসার মেজর মো. খালেদ মাহমুদ। রবিবার দুপুরে র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ