ঢাকা রবিবার, ০১ মার্চ ২০২৬

Motobad news

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল আগামীকাল

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল আগামীকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

২০২১ সালের কওমী মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ফল প্রকাশিত হবে (১৮ জুলাই) রোববার।

শনিবার (১৭ জুলাই) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪৪২ হিজরি/২০২১ খ্রিষ্টাব্দের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত হবে।

এর আগে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ১১ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ফল প্রকাশের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৮ জুলাই নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

গত ৩ এপ্রিল থেকে সারাদেশে ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়।‌‌ ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালীন সময়ে কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড কর্তৃপক্ষ।

আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া মাদরাসাগুলো সরকার স্বীকৃত ইসলামী শিক্ষাবোর্ড। সরকার ২০১৮ সালে ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা দেয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন