ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • “মহাভারত” নায়কের করোনায় মৃত্যু

    “মহাভারত” নায়কের করোনায় মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’ এর অভিনেতা সতীশ কল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।  তিনি দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। বলিউডের বিভিন্ন তারকা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

    লুধিয়ানায় নিজ বাড়িতেই মারা যান ৭৩ বছর বয়সী এ অভিনেতা। তিনি বহু পাঞ্জাবি ও হিন্দি ছবিতে বড় পর্দায় অভিনয় করেছেন। আশির দশকের শেষদিকে ছোট পর্দায় আলোড়ন সৃষ্টি করেছিল হিন্দি ধারাবাহিক 'মহাভারত'। তুমুল জনপ্রিয় এই ধারাবাহিকে দেবরাজ ইন্দ্রের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিল সতীশ কল।

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত বছর  লকডাউনের সময় থেকেই অত্যন্ত আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন তিনি। অবস্থা এতটাই শোচনীয় হয়ে উঠেছিল যে প্রতিদিনের খাবার জোগাড় করাও কঠিন হয়ে উঠেছিল তার। অথচ নিজের ফিল্মি ক্যারিয়ারে পাঞ্জাবি ও হিন্দি ছবি মিলিয়ে  তিন শতাধিক ছবিতে অভিনয় করেছিলেন সতীশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ