ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • নেছারাবাদে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

    নেছারাবাদে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেছারাবাদ উপজেলায় ভোক্তাধিকার আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে মিয়ারহাট বাজারে ভোক্তাধিকার  পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. শাহ সোয়াইব বাজার তদারকিমূলক ওই অভিযান পরিচালনা করেন। 

    অভিযানে পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ওই দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। 

    উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হয়। নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। এসময় সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী পরিদর্শক মো: হারুন অর রশিদ এবং নেছারাবাদ থানা পুলিশের একটি টিম। 

    অভিযানকালে সহকারি পরিচালক মো: শাহ সোয়াইব বলেন, জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ