ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আমতলীতে ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ল্যাপটপ উদ্ধার!

    আমতলীতে ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ল্যাপটপ উদ্ধার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌর শহরের পশু হাসপাতাল রোডের বাসা থেকে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এক শিক্ষার্থীর ব্যবহৃত ল্যাপটপটি চুরি হয়ে যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তা উদ্ধার করে শনিবার ওই শিক্ষার্থীকে ফেরত দিয়েছে আমতলী থানা পুলিশ। 

    পুলিশ সূত্রে জানাগেছে, আমতলী পৌর শহরের পশু হাসপাতাল রোডের বাসিন্দা শিক্ষিকা রুবি বেগমের পুত্র ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইইআর বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ মোঃ মারুফ হাসান হীরার ব্যবহৃত ল্যাপটপটি তাদের বাসা থেকে শুক্রবার ভোর রাতে চুরি হয়ে যায়। 

    তাৎক্ষণিক বিষয়টি আমতলী থানায় অবহিত করলে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৪৮ ঘণ্টার মধ্যে এসআই সোহেলের নেতৃত্বে পৌর শহরের মিঠাবাজার এলাকার জনৈক মোঃ শহিদুল ইসলামের নিকট থেকে শুক্রবার দিবাগত রাতে ল্যাপটপটি উদ্ধার করে শনিবার সকাল ১০টার দিকে প্রকৃত মালিক ওই শিক্ষার্থীর হাতে ফিরিয়ে দিয়েছে। 

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৈয়দ মোঃ মারুফ হাসান হীরা জানান, বাসা থেকে ল্যাপটপটি চুরি হয়ে যাওয়ার পরে আমি বিষয়টি থানায় অবহিত করি। পুলিশ ৪৮ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করে আজ (শনিবার) আমার হাতে ফিরিয়ে দিয়েছে। 

    আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, বিশ্ব বিদ্যালয়ের ওই শিক্ষার্থীর চুরি যাওয়া ল্যাপটপটি উদ্ধার করে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ