ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • তিন দিনে প্রায় ১ হাজার শিক্ষার্থী পেল ববির বিশেষ পরিবহন সেবা

    তিন দিনে প্রায় ১ হাজার শিক্ষার্থী পেল ববির বিশেষ পরিবহন সেবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত বৃহস্পতিবার থেকে শনিবার (১৭ জুলাই) পর্যন্ত তিন দিনে দেশের পাঁচটি বিভাগের মোট ২২ টি জেলায় ৯৫৭ জন শিক্ষার্থীকে বাড়ি পৌছে দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) প্রশাসন।

    আজ শনিবার ঢাকা, ময়মনসিংহ ও মাওয়ায়  পরিবহন সুবিধা দেওয়ার মাধ্যমে শেষ হয়েছে এই বাস সার্ভিস।
    গত তিন দিনে মোট ২২ টি বাসে প্রায় ১ হাজার শিক্ষার্থীকে পরিবহন সেবা দেয় বিশ্ববিদ্যালয়  প্রশাসন। তবে বিশেষ বাস সার্ভিস পাওয়ার জন্য ১ হাজার ৪শ’ ৬৪ জন শিক্ষার্থী আবেদন করলেও নির্ধারিত সময়ে উপস্থিত হয়েছেন ৯৫৭ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাসের রূট বৃদ্ধি করলেও বিভিন্ন রূটে ৫০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 

    জানাগেছে, প্রথমদিন ২৪৩ জন শিক্ষার্থীকে ৬টি বাসে বরিশালের পার্শ্ববর্তী ১০ টি জেলায় পৌঁছে দেয়া হয়। পরদিন শুক্রবার ৫৪৬ জন শিক্ষার্থীকে ১২ টি বাসে আরো ১০ টি জেলায় পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার সকাল ৯ টায় ঢাকা, মাওয়া ও ময়মনসিংহের উদ্দেশ্য ১৭৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের ৪টি বাস।

    বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ব্যবস্থাপক মোঃ মেহেদি হাসান জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৬ টি বাসের সঙ্গে বৃহস্পতিবার ২ টি ও শুক্রবার ৫ টি ভাড়া করা বাসে এই সার্ভিস দেয়া হয়েছে। প্রাথমিকভাবে শুধু ১৪ টি জেলায় বাস সার্ভিস দেবার কথা থাকলেও শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে পরবর্তীতে আরো ৮ টি জেলাকে এই সার্ভিসের আওতায় আনা হয়।

    এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস বলেন, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত লকডাউনে বরিশালে আটকে পরা সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ পরিবহন সেবা চালু করা হয়।এই সুবিধা নেবার জন্য প্রাথমিকভাবে প্রায় এক হাজার পাঁচশো শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। তাদের মধ্যে যারাই নির্ধারিত সময়ে এসেছে সকলকে বাস সার্ভিস নেবার সুযোগ দেয়া হয়েছে।

    মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম জামান বলেন, শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনা করে প্রশাসন যে ভুমিকা নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই ভ্রমন আমাদের সকল ববিয়ান দের স্মৃতির পাতায় ঠাই করে নিয়েছে।

    আইন বিভাগের এক শিক্ষার্থী বলেন, সর্বশেষ কঠোর লকডাউনের মধ্যে বাড়ি ফিরে যাবার জন্য সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিক আবেদন করা হয়। আমাদের আবেদনে সাড়া দিয়ে এই বাস সার্ভিস চালু করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ। প্রথমে কয়েকটি জেলায় শিক্ষার্থী পরিবহনের উদ্যোগ নিলেও আমাদের চাহিদার প্রেক্ষিতে বরিশাল, খুলনা, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন শহরে বাস সার্ভিস দেবার পদক্ষেপ নেন তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ