ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • সংগীত প্রযোজকের বিরুদ্ধে মডেলের ধর্ষণ মামলা

    সংগীত প্রযোজকের বিরুদ্ধে মডেলের ধর্ষণ মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক মডেল ও অভিনয় প্রত্যাশী। ওই মডেলের অভিযোগ, ছবিতে কাজ করার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়।  এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। 

    শুক্রবার ডিএন নগর থানায় ৩০ বছর বয়সী ওই নারী টি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি। 

    মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।  ভূষণ কুমার টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের ছেলে।

    এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মিথ্যা প্রলোভন দিয়ে আন্দেরির ওই বাসিন্দাকে ভূষণ কুমার ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ধর্ষণ করেছে।

    ভূষণ কুমারের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। এর আগেও এক নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। ওই নারী অভিযোগ করেছিলেন, ভূষণ কুমার তিনটি ছবি চুক্তির বিষয়ে তাকে ডাকবাংলোয় ডেকে পাঠান। সেখানে প্রযোজকের আপত্তিকর প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নারীর ক্যারিয়ার ধ্বংসের হুমকিও দেওয়া হয়। তবে ভূষণ কুমার এ অভিযোগ অস্বীকার করেছেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ